জাতীয়
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। সড়ক অবরোধের পর তারা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ঘেরাও করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। সেখানে কিছু সময় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন।
মিছিলটি দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিটে ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরে শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে বের হয়ে পলাশী মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন।
শিক্ষা বোর্ডের সামনে অবস্থানকালে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো—দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
এ সময় আন্দোলনকারীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করেও নানা স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো শোনা হচ্ছে। একই সঙ্গে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ড।
2.png)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬