বিনোদন
সংগীতের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন কানাডীয় র্যাপ তারকা ড্রেক। কিংবদন্তি মাইকেল জ্যাকসনের দীর্ঘদিনের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে নিজের রাজত্ব কায়েম করলেন তিনি। তাঁর নতুন গান ‘জেনিস এসটিএফইউ’য়ের সাফল্যের মধ্য দিয়ে একক পুরুষ শিল্পী হিসেবে সর্বোচ্চ ১৪টি নাম্বার ওয়ান গানের মালিক এখন তিনিই। এই অর্জনের মাধ্যমে ড্রেক নিজেকে উচ্চতায় নিয়ে গেছেন রিহানা ও টেইলর সুইফটের কাতারে। বর্তমানে এই তিন শিল্পীই তালিকার এই পর্যায়ে সমানে সমান। তবে তালিকার শীর্ষে এখনো রাজত্ব করছেন মারায়া ক্যারি (১৯টি গান) এবং দ্য বিটলস (২০টি গান)।
ড্রেকের এই সাফল্য কেবল একটি গানে সীমাবদ্ধ থাকেনি। বিলবোর্ড হট ১০০-এর চলতি সপ্তাহের চার্টে তিনি যে অবিশ্বাস্য আধিপত্য দেখিয়েছেন, তা সংগীতজগতের হিসাব-নিকাশ অনেকটাই ওলটপালট করে দিয়েছে। এক সপ্তাহে তাঁর ৪২টি গান জায়গা করে নিয়েছে বিলবোর্ড চার্টে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল মরগান ওয়ালেনের দখলে, যার ৩৭টি গান একই সপ্তাহে চার্টে স্থান পেয়েছিল। ড্রেক যেন চার্টকে নিজের হাতের মুঠোয় নিয়েছেন—এমনটাই মনে হচ্ছে। এমনকি এ সপ্তাহের টপ ১০ গানের তালিকার নয়টিই তাঁর দখলে। এর মাধ্যমে ড্রেকের ক্যারিয়ারে বিলবোর্ড হট ১০০-এর টপ ১০-এ ওঠা গানের সংখ্যা ৯০-এ পৌঁছেছে। এছাড়া চার শ-এরও বেশি গান বিলবোর্ড হট ১০০-এ জায়গা করে নিয়ে তিনি অনন্য এক উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তাঁর এই অভাবনীয় সাফল্যের মূল কারিগর হিসেবে কাজ করেছে সদ্য মুক্তি পাওয়া তিনটি অ্যালবাম—‘আইসম্যান’, ‘মেড অব অনার’ এবং ‘হাবিটি’। ১৫ মে অ্যালবামগুলো বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে সুরের বাজারে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। এর মধ্যে ‘আইসম্যান’ অ্যালবামটি ৪ লাখ ৬৩ হাজার সমমানের অ্যালবাম ইউনিট বিক্রি করে বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্টে এক নম্বরে উঠে এসেছে। এটি ড্রেকের ক্যারিয়ারের ১৫তম নাম্বার ওয়ান অ্যালবাম, যার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন র্যাপ আইকন জে-জেডকে। একক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি নাম্বার ওয়ান অ্যালবামের রেকর্ডে এখন তিনি টেইলর সুইফটের সাথে সমানে সমান। সব মিলিয়ে, ড্রেক এখন কেবল একজন গায়ক বা র্যাপার নন, আধুনিক সংগীতের বাণিজ্যিক ও শৈল্পিক সফলতার এক জীবন্ত মানদণ্ড।
বিষয় : ড্রেক
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬