বিনোদন
তামিল সিনেমার পর্দা থেকে রাজনীতির মঞ্চ—সফরটা বেশ নাটকীয় ছিল থালাপতি বিজয়ের জন্য। অভিনয়জীবন থেকে বিদায় নিয়ে এখন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তবে তার শেষ সিনেমা বলে পরিচিত ‘জন নায়াগন’ নিয়ে আগ্রহ কমেনি, বরং বেড়েছে বহুগুণ। দীর্ঘ বিলম্ব, সেন্সর-সংক্রান্ত জটিলতা আর হাজারো গুঞ্জন পেছনে ফেলে ছবিটির মুক্তি নিয়ে নতুন করে হাওয়া বইছে দক্ষিণী সিনেপাড়ায়।
সম্প্রতি অনলাইনের একাধিক টিকিট বুকিং প্ল্যাটফর্মে সিনেমাটির মুক্তির তারিখ হিসেবে আগামী ১৯ জুন ভেসে উঠতে দেখা গেছে। এই তথ্যটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে যায় ভক্তদের মাঝে। যদিও নির্মাতা প্রতিষ্ঠান কিংবা খোদ বিজয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও উৎসুক ভক্তরা একে ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন।
এইচ বিনোথ পরিচালিত এই রাজনৈতিক-অ্যাকশন ঘরানার ছবিটি শুরুতে ২০২৬ সালের জানুয়ারি মাসে মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর সার্টিফিকেট পেতে দেরি হওয়ায় বারবার পিছিয়ে গেছে মুক্তি। প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের কর্ণধার ভেঙ্কট কে নারায়ণা অবশ্য স্বীকার করেছেন, তারা এখনও সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছেন। কাগজপত্রের জট খুললেই নতুন তারিখ ঘোষণা করা হবে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কান চলচ্চিত্র উৎসব থেকে ফেরার সময় প্রযোজককে দ্রুত দেশে ফিরে মুক্তির সব প্রস্তুতি সারতে নাকি তাগিদ দিয়েছিলেন স্বয়ং বিজয়। রাজনৈতিক ব্যস্ততা আর অভিনয়ের শেষ দায়িত্ব—দুইয়ের সমন্বয় করতে গিয়েই হয়তো এত দীর্ঘসূত্রতা। এই ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে, আর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ববি দেওল ও প্রকাশ রাজ। অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুরে ছবিটির গান নিয়েও প্রত্যাশা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর বিজয়ের এই শেষ সিনেমাটি বক্স অফিসে কত বড় ঝড় তোলে, তা দেখার জন্য এখন কেবল সময়ের অপেক্ষা।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬