সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

জর্জকুট্টির প্রত্যাবর্তন: মুক্তির তিন দিনেই শতকোটি ছাড়াল দৃশ্যম ৩

মোহনলালের জন্মদিনে মুক্তি পাওয়া এই সিনেমা ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা, তিন দিনে আয় ১১৭ কোটি টাকা ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে।

জর্জকুট্টির প্রত্যাবর্তন: মুক্তির তিন দিনেই শতকোটি ছাড়াল দৃশ্যম ৩
ছবি -সংগৃহীত

তেরো বছর আগের সেই সাধারণ কেব্‌ল ব্যবসায়ী জর্জকুট্টি আবার ফিরে এসেছেন, আর তার সঙ্গে ফিরেছে সেই চিরচেনা টানটান উত্তেজনা। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ব্যবসার শতক হাঁকালেন মোহনলাল। বক্স অফিসের হিসেবে রেকর্ড গড়ে ‘দৃশ্যম ৩’ প্রমাণ করল, রহস্য আর বুদ্ধির লড়াইয়ের গল্পে দর্শকদের আগ্রহ আজও অমলিন। গত বৃহস্পতিবার প্রিয় তারকার জন্মদিনে মুক্তি পাওয়া এই সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকের উন্মাদনা ছিল দেখার মতো।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র তিন দিনে বিশ্ববাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ১৭ লাখ টাকা। কেবল ভারতীয় বাজারেই তিন দিনে সিনেমাটির নিট সংগ্রহ ৪০ কোটি ৬০ লাখ টাকা, যার মধ্যে তৃতীয় দিনেই আয় হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা। শুধু আয়ের হিসেবেই নয়, প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়ও জানান দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা কতটা গভীরে। শনিবার সারা ভারতে ৫ হাজার ১৮৫টি শোতে গড়ে ৫০ শতাংশের বেশি আসন পূর্ণ ছিল। সবচেয়ে অভাবনীয় সাড়া মিলেছে কেরলের কোচিতে, যেখানে গড় দর্শক উপস্থিতি ৮৮ শতাংশ ছাড়িয়ে গেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলো ছিল প্রায় হাউসফুল, যা দীর্ঘ দিন পর কোনো সিনেমার ক্ষেত্রে বিরল।

২০১৩ সালে যখন প্রথম ‘দৃশ্যম’ মুক্তি পায়, তখন ভারতীয় থ্রিলার সিনেমার ইতিহাসের মোড় ঘুরে গিয়েছিল। সাধারণ কেব্‌ল ব্যবসায়ীর বুদ্ধির কাছে আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সেই গল্প শুধু দক্ষিণ ভারতেই নয়, হিন্দি, তামিল, তেলেগুসহ দেশের গণ্ডি পেরিয়ে চীন ও শ্রীলঙ্কা পর্যন্ত সমাদৃত হয়েছিল। এরপর করোনার দুঃসময়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তিও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় কিস্তিতে এসে মোহনলাল আবারও প্রমাণ করলেন, কেন জর্জকুট্টির চরিত্রে তাকেই অনন্য মনে করা হয়। তার সঙ্গে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিলের সাবলীল অভিনয় সিনেমাটিকে পারিবারিক আবেগের এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।

এই আকাশছোঁয়া সাফল্যে আপ্লুত মোহনলাল। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দীর্ঘ তেরো বছরের এই যাত্রায় পাশে থাকার জন্য দর্শকদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাসই তাদের বারবার অনুপ্রাণিত করেছে। ‘দৃশ্যম ৩’ এখন প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে, আর দর্শকদের এই অকৃত্রিম সাড়া জানান দিচ্ছে, জর্জকুট্টির গল্পের রেশ এখনই কাটছে না।

বিষয় : দৃশ্যম ৩ জর্জকুট্টি মোহনলাল

জর্জকুট্টির প্রত্যাবর্তন: মুক্তির তিন দিনেই শতকোটি ছাড়াল দৃশ্যম ৩
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

জর্জকুট্টির প্রত্যাবর্তন: মুক্তির তিন দিনেই শতকোটি ছাড়াল দৃশ্যম ৩

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

তেরো বছর আগের সেই সাধারণ কেব্‌ল ব্যবসায়ী জর্জকুট্টি আবার ফিরে এসেছেন, আর তার সঙ্গে ফিরেছে সেই চিরচেনা টানটান উত্তেজনা। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ব্যবসার শতক হাঁকালেন মোহনলাল। বক্স অফিসের হিসেবে রেকর্ড গড়ে ‘দৃশ্যম ৩’ প্রমাণ করল, রহস্য আর বুদ্ধির লড়াইয়ের গল্পে দর্শকদের আগ্রহ আজও অমলিন। গত বৃহস্পতিবার প্রিয় তারকার জন্মদিনে মুক্তি পাওয়া এই সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকের উন্মাদনা ছিল দেখার মতো।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র তিন দিনে বিশ্ববাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ১৭ লাখ টাকা। কেবল ভারতীয় বাজারেই তিন দিনে সিনেমাটির নিট সংগ্রহ ৪০ কোটি ৬০ লাখ টাকা, যার মধ্যে তৃতীয় দিনেই আয় হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকা। শুধু আয়ের হিসেবেই নয়, প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়ও জানান দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির জনপ্রিয়তা কতটা গভীরে। শনিবার সারা ভারতে ৫ হাজার ১৮৫টি শোতে গড়ে ৫০ শতাংশের বেশি আসন পূর্ণ ছিল। সবচেয়ে অভাবনীয় সাড়া মিলেছে কেরলের কোচিতে, যেখানে গড় দর্শক উপস্থিতি ৮৮ শতাংশ ছাড়িয়ে গেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের শোগুলো ছিল প্রায় হাউসফুল, যা দীর্ঘ দিন পর কোনো সিনেমার ক্ষেত্রে বিরল।

২০১৩ সালে যখন প্রথম ‘দৃশ্যম’ মুক্তি পায়, তখন ভারতীয় থ্রিলার সিনেমার ইতিহাসের মোড় ঘুরে গিয়েছিল। সাধারণ কেব্‌ল ব্যবসায়ীর বুদ্ধির কাছে আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সেই গল্প শুধু দক্ষিণ ভারতেই নয়, হিন্দি, তামিল, তেলেগুসহ দেশের গণ্ডি পেরিয়ে চীন ও শ্রীলঙ্কা পর্যন্ত সমাদৃত হয়েছিল। এরপর করোনার দুঃসময়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তিও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় কিস্তিতে এসে মোহনলাল আবারও প্রমাণ করলেন, কেন জর্জকুট্টির চরিত্রে তাকেই অনন্য মনে করা হয়। তার সঙ্গে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিলের সাবলীল অভিনয় সিনেমাটিকে পারিবারিক আবেগের এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।

এই আকাশছোঁয়া সাফল্যে আপ্লুত মোহনলাল। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দীর্ঘ তেরো বছরের এই যাত্রায় পাশে থাকার জন্য দর্শকদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাসই তাদের বারবার অনুপ্রাণিত করেছে। ‘দৃশ্যম ৩’ এখন প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে, আর দর্শকদের এই অকৃত্রিম সাড়া জানান দিচ্ছে, জর্জকুট্টির গল্পের রেশ এখনই কাটছে না।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত