শিক্ষাঙ্গন
শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে সরকার এখন এক বিস্তৃত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। পাঠ্যবইয়ের সনাতন ধারার বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিমনস্ক এবং দক্ষ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও কাঠামোতে আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন।
শিক্ষকদের সক্ষমতা বাড়াতে 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব' কর্মসূচির আওতায় অত্যাধুনিক প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এর পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ফ্রি ওয়াই-ফাই সুবিধার মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রযুক্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। শ্রেণিকক্ষের পাঠদানকে নিরস না রেখে আনন্দময় করে তুলতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেজন্য বাধ্যতামূলকভাবে তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসারে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতিচর্চাকে শিক্ষা কার্যক্রমের অপরিহার্য অংশে পরিণত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নজর। পরিবেশের ভারসাম্য রক্ষায় 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
কর্মসংস্থানের বাজারে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয় এবং ইন্টার্নশিপের সুযোগ রাখা হচ্ছে। এছাড়া, দেশের শিক্ষা খাতে বিদ্যমান সামাজিক ও ভৌগোলিক বৈষম্য ঘুচিয়ে মাদরাসা শিক্ষা আধুনিকায়ন ও ধর্মীয়-সাংস্কৃতিক কার্যক্রমকে মূলধারার শিক্ষার সঙ্গে সংগতিপূর্ণ করে তোলার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর। সব মিলিয়ে এই উদ্যোগগুলো কেবল পুঁথিগত বিদ্যার বিস্তার ঘটাবে না, বরং আগামী দিনে একটি স্বয়ংসম্পূর্ণ ও দক্ষ জাতি গঠনে মাইলফলক হিসেবে কাজ করবে।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬