বিনোদন
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ফের বাংলাদেশের নাম উজ্জ্বল হলো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে সেরা পুরস্কার জয় করেছে বাংলাদেশের সিনেমা ‘মানুষের বাগান’। ১৯ মে উৎসবের সমাপনী সন্ধ্যায় এই গৌরবময় অর্জন উদযাপন করা হয়।
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ আয়োজিত সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটির নির্মাতা ও কলাকুশলীদের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজক ফরিদুর রেজা সাগর এই অর্জনে আনন্দ প্রকাশ করে সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিনেমাটি নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘দীর্ঘদিনের শ্রম ও ভালোবাসার ফসল এই সিনেমা। এর প্রতিটি পর্যায়ে কলাকুশলীরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তা ছিল অতুলনীয়। দর্শকদের দেখার অপেক্ষায় আছি, তাদের ভালো লাগাটাই হবে আমাদের আসল সার্থকতা।’
‘মানুষের বাগান’–এর কাহিনি আবর্তিত হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের পাঁচটি ভিন্ন গল্প নিয়ে। পরিচালক যেভাবে পোস্টারে পৃথিবীকে এক বিশাল বাগান হিসেবে কল্পনা করেছেন, ঠিক সেভাবেই মানুষের স্বপ্ন, ব্যস্ততা আর এক অদৃশ্য সুতোয় জড়িয়ে থাকার আখ্যান ফুটে উঠেছে এই সিনেমায়।
২০১৮ সালে দৃশ্যধারণ শুরু হলেও বিভিন্ন প্রতিকূলতায় ছবিটি সম্পন্ন হতে সময় নেয়। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়—যা এ বছরের সার্টিফিকেশন বোর্ডের প্রথম সনদপ্রাপ্ত সিনেমা। সিনেমায় অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা মিঠু, মাহমুদ আলম ও প্রসূন আজাদসহ একঝাঁক প্রতিভাবান শিল্পী।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ত্রিন’-এ সিনেমাটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।
বিষয় : মানুষের বাগান ইমপ্রেস টেলিফিল্ম
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬