সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’,লক্ষ্য বাংলা সিনেমায়

বাংলা সিনেমা, সিরিজ আর ওয়েব ফিল্মের সমৃদ্ধ ভাণ্ডার নিয়ে আগামীকাল পর্দা উঠছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এর। বিশ্বজুড়ে বাংলাভাষী দর্শকদের বিনোদনের তৃষ্ণা মেটাতেই এক নতুন ডিজিটাল গন্তব্য নিয়ে আসছে তারা।

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’,লক্ষ্য বাংলা সিনেমায়
ছবি -সংগৃহীত

ডিজিটাল বিনোদনের বাজারে বাংলা কনটেন্টের চাহিদা এবং প্রাপ্যতা নিয়ে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে আগামীকাল ২১ মে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘উৎসব’। প্ল্যাটফর্মটি কেবল একটি বিনোদন মাধ্যম নয়, বরং বাংলা ভাষার মৌলিক কনটেন্টকে বিশ্বের যেকোনো প্রান্তের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটি সেতু হিসেবে কাজ করবে। প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির পরপরই তা ওটিটিতে আনার ঘোষণা দিয়ে শুরুতেই বাজিমাৎ করতে চায় তারা। নতুন-পুরোনো মিলিয়ে শতাধিক কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্ম বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এক নতুন ভাণ্ডার হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি জানান, বাংলা কনটেন্টকে সহজলভ্য এবং আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বের যেকোনো প্রান্তের বাংলাভাষী যেন সহজে পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পারেন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। তিনি মনে করেন, দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় এবং জেলা পর্যায়ে মানসম্মত হল না থাকায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া প্রবাসী বাঙালিদের জন্যও নতুন বাংলা সিনেমা দেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাব ছিল। এই শূন্যস্থান পূরণেই ‘উৎসব’ কাজ করবে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তিগত দিকেও বেশ জোর দিচ্ছে ‘উৎসব’। প্রথম দিন থেকেই দর্শকরা সরাসরি ওয়েবসাইট ভিজিট করে কনটেন্ট উপভোগ করতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের অভিজ্ঞতা আরও মসৃণ করতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সুবিধা যুক্ত হবে। পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও ‘উৎসব’-এর সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর বিনিময়ে দর্শকরা এই প্ল্যাটফর্মে নতুন সব সিনেমা, সিরিজ এবং এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন। বিশ্বজুড়ে বাংলা বিনোদনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই নতুন প্ল্যাটফর্ম কতটা সফলভাবে দর্শকদের মন জয় করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

বিষয় : ওটিটি প্ল্যাটফর্ম উৎসব নতুন বাংলা ওটিটি বাংলা সিনেমা অনলাইন

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’,লক্ষ্য বাংলা সিনেমায়
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’,লক্ষ্য বাংলা সিনেমায়

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ডিজিটাল বিনোদনের বাজারে বাংলা কনটেন্টের চাহিদা এবং প্রাপ্যতা নিয়ে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে আগামীকাল ২১ মে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘উৎসব’। প্ল্যাটফর্মটি কেবল একটি বিনোদন মাধ্যম নয়, বরং বাংলা ভাষার মৌলিক কনটেন্টকে বিশ্বের যেকোনো প্রান্তের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটি সেতু হিসেবে কাজ করবে। প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির পরপরই তা ওটিটিতে আনার ঘোষণা দিয়ে শুরুতেই বাজিমাৎ করতে চায় তারা। নতুন-পুরোনো মিলিয়ে শতাধিক কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্ম বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এক নতুন ভাণ্ডার হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি জানান, বাংলা কনটেন্টকে সহজলভ্য এবং আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বের যেকোনো প্রান্তের বাংলাভাষী যেন সহজে পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পারেন, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। তিনি মনে করেন, দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় এবং জেলা পর্যায়ে মানসম্মত হল না থাকায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া প্রবাসী বাঙালিদের জন্যও নতুন বাংলা সিনেমা দেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের অভাব ছিল। এই শূন্যস্থান পূরণেই ‘উৎসব’ কাজ করবে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তিগত দিকেও বেশ জোর দিচ্ছে ‘উৎসব’। প্রথম দিন থেকেই দর্শকরা সরাসরি ওয়েবসাইট ভিজিট করে কনটেন্ট উপভোগ করতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের অভিজ্ঞতা আরও মসৃণ করতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সুবিধা যুক্ত হবে। পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও ‘উৎসব’-এর সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর বিনিময়ে দর্শকরা এই প্ল্যাটফর্মে নতুন সব সিনেমা, সিরিজ এবং এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন। বিশ্বজুড়ে বাংলা বিনোদনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই নতুন প্ল্যাটফর্ম কতটা সফলভাবে দর্শকদের মন জয় করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত