সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 বিনোদনবিনোদন

প্রতারণার অভিযোগে স্থগিত হলো মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবির মুক্তি

নাটকের ফুটেজ দিয়ে সিনেমা বানানোর অভিযোগ জেবা জান্নাত ও মৌসুমীর; সার্টিফিকেশন বোর্ডের কড়া পদক্ষেপে অনিশ্চিত হাসান জাহাঙ্গীরের চলচ্চিত্র।

প্রতারণার অভিযোগে স্থগিত হলো মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবির মুক্তি
ছবি -সংগৃহীত

হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার প্রদর্শনী ও মুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। আগামী শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই চলচ্চিত্রটি দেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।

আদেশের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ করেছেন যে তিনি একটি নাটকের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে শুটিংয়ে অংশ নিয়েছিলেন। অথচ পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেন যে, তাঁর সেই স্থিরচিত্র ব্যবহার করে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্ট অভিনেত্রীর অনুমতি ব্যতিরেকে নাটকের দৃশ্য চলচ্চিত্রে জুড়ে দেওয়া এবং তা প্রচার করার বিষয়টি শিল্পীদের মধ্যে তীব্র অসন্তোষ ও জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সিনেমাটি নিয়ে বিতর্কের সূত্রপাত অবশ্য কয়েক সপ্তাহ আগেই। চিত্রনায়িকা মৌসুমী ও তাঁর স্বামী ওমর সানী এর আগেই গণমাধ্যমে অভিযোগ করেছিলেন যে, এটি মূলত কোনো চলচ্চিত্র নয়; নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এর চিত্রধারণ করা হয়েছিল। মৌসুমীর পর একই সুরে অভিযোগ তোলেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত এবং অভিনেতা সিয়াম মৃধা। সিয়ামের ভাষ্যমতে, একটি ধারাবাহিক নাটকের কাজের নাম করে কৌশলে সিনেমার অনেক দৃশ্য ধারণ করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩-এর ধারা ৮ অনুযায়ী এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। সার্টিফিকেশন বোর্ড জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনায় এর আগে গত ১৬ মার্চ প্রদান করা ছবির ছাড়পত্রটি (এলএফ-১৯/২০২৬) সাময়িকভাবে স্থগিত করা হলো। জেবা জান্নাত কেবল মন্ত্রণালয়েই নয়, অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’তেও এ বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

আগামী ২ ডিসেম্বর সিনেমাটির বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, নাটকের কথা বলে সিনেমা নির্মাণের এই সংস্কৃতি ইন্ডাস্ট্রির জন্য অবমাননাকর। তাই সার্টিফিকেশন বোর্ডের এই দ্রুত পদক্ষেপ পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে কাজ করবে।

বিষয় : চিত্রনায়িকা মৌসুমী কন্ট্রাক্ট ম্যারেজ কন্ট্রাক্ট ম্যারেজ মুভি স্থগিত মর সানী বিতর্ক

প্রতারণার অভিযোগে স্থগিত হলো মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবির মুক্তি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

প্রতারণার অভিযোগে স্থগিত হলো মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবির মুক্তি

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার প্রদর্শনী ও মুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। আগামী শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই চলচ্চিত্রটি দেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।

আদেশের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ করেছেন যে তিনি একটি নাটকের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে শুটিংয়ে অংশ নিয়েছিলেন। অথচ পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেন যে, তাঁর সেই স্থিরচিত্র ব্যবহার করে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্ট অভিনেত্রীর অনুমতি ব্যতিরেকে নাটকের দৃশ্য চলচ্চিত্রে জুড়ে দেওয়া এবং তা প্রচার করার বিষয়টি শিল্পীদের মধ্যে তীব্র অসন্তোষ ও জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

সিনেমাটি নিয়ে বিতর্কের সূত্রপাত অবশ্য কয়েক সপ্তাহ আগেই। চিত্রনায়িকা মৌসুমী ও তাঁর স্বামী ওমর সানী এর আগেই গণমাধ্যমে অভিযোগ করেছিলেন যে, এটি মূলত কোনো চলচ্চিত্র নয়; নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এর চিত্রধারণ করা হয়েছিল। মৌসুমীর পর একই সুরে অভিযোগ তোলেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত এবং অভিনেতা সিয়াম মৃধা। সিয়ামের ভাষ্যমতে, একটি ধারাবাহিক নাটকের কাজের নাম করে কৌশলে সিনেমার অনেক দৃশ্য ধারণ করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩-এর ধারা ৮ অনুযায়ী এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। সার্টিফিকেশন বোর্ড জানিয়েছে, অভিযোগের গুরুত্ব বিবেচনায় এর আগে গত ১৬ মার্চ প্রদান করা ছবির ছাড়পত্রটি (এলএফ-১৯/২০২৬) সাময়িকভাবে স্থগিত করা হলো। জেবা জান্নাত কেবল মন্ত্রণালয়েই নয়, অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’তেও এ বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

আগামী ২ ডিসেম্বর সিনেমাটির বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, নাটকের কথা বলে সিনেমা নির্মাণের এই সংস্কৃতি ইন্ডাস্ট্রির জন্য অবমাননাকর। তাই সার্টিফিকেশন বোর্ডের এই দ্রুত পদক্ষেপ পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে কাজ করবে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত