খেলা
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের আরেক নতুন উপলক্ষ এনে দিলেন তরুণ তুর্কি নাহিদ রানা। রোববার (৪ মে) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রোমাঞ্চকর ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ৫ উইকেটের মহাবিজয় পেয়েছে নাহিদ রানার দল পেশোয়ার জালমি। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৯ বছরের দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা খরা ঘুচল ফ্র্যাঞ্চাইজিটির। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন অ্যারন হার্ডি, তবে দলের জয়ে বাংলাদেশি পেসারের অবদানও কোনো অংশে কম ছিল না।
ফাইনালে যেন ২২ গজে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বল করা এই ডানহাতি পেসার কালও ছিলেন দলের বড় ভরসা। ৪ ওভারের স্পেলে ১টি মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে শিকার করেন ২টি মূল্যবান উইকেট। তাঁর বিষাক্ত গতি আর সুশৃঙ্খল বোলিং হায়দরাবাদ ব্যাটারদের মোটেও স্বস্তিতে থাকতে দেয়নি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচশেষে নাহিদ রানার হাতে তুলে দেওয়া হয় ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’-এর পুরস্কার।
ম্যাচশেষের এক আবেগঘন দৃশ্যে পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি নাহিদ রানাকে বুকে জড়িয়ে ধরেন। বাংলাদেশি পেসারের অভাবনীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তিনি আলিঙ্গনবদ্ধ অবস্থায় নাহিদ রানার পিঠ চাপড়ে দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। শুধু মালিকই নন, ম্যাচ সেরার পুরস্কার নেওয়া অ্যারন হার্ডিও নাহিদ রানার ভূয়সী প্রশংসা করেছেন। হার্ডি বলেন, ‘সে মাত্র তিন দিন আগে বিমান থেকে নামল এবং দুর্দান্ত গতিতে বল করল। আমি নিশ্চিত, বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় তার মতো খেলোয়াড়কে সানন্দে গ্রহণ করবে। আমি জানি এক সপ্তাহ পরেই তার টেস্ট ম্যাচ, আর বাবর সম্ভবত তার মুখোমুখি হতে চাইবে না। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।’
উল্লেখ্য, নাহিদ রানার এই ফাইনাল খেলা নিয়ে বড় অনিশ্চয়তা ছিল। পিএসএলের মাঝপথেই নিউজিল্যান্ড সিরিজ খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করে বিসিবি তাকে দেশে ফিরিয়ে এনেছিল। ওয়ানডে সিরিজ খেলার পর তাকে বিশ্রাম দিলেও পিএসএলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে দল পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় ফ্র্যাঞ্চাইজিটির বিশেষ অনুরোধে বিসিবি চূড়ান্ত সময়ে তাকে খেলার অনুমতি দেয়। জাভেদ আফ্রিদি নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
এবারের পিএসএলে নিলাম থেকে ৬০ লাখ রুপিতে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। পাঁচ ম্যাচে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়ে এই টুর্নামেন্ট শেষ করেছেন নাহিদ রানা। ফাইনাল জয়ে ৯ বছরের ট্রফি খরা ঘুচিয়ে ইতিহাস গড়ল পেশোয়ার জালমি।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬