হাস্যরসহাস্যরস

গাধা ও আয়না

ফইরা'র কৌতুক -৫

ফইরা
ফইরা
গাধা ও আয়না
ছবি- সংকলিত

এক চাষি মেলা থেকে একটা আয়না কিনে এনে ঘরে লুকিয়ে রাখলো। সে বা তার গ্রামের কেউ আগে কখনো আয়না দেখেনি। সে যখন আয়নায় নিজের মুখ দেখল, সে ভাবল এটা তার বাবার ছবি। সে প্রতিদিন লুকিয়ে আয়না বের করে আর বলে, "ও বাবা, তুমি কেমন আছ?" 

তার বউ এই কাহিনি দেখে আর আশ্চর্য হয়। একদিন কৃষক যখন বাড়ির বাইরে গেল , তার বউ সন্দেহবশত আয়নাটা খুঁজে বের করল এবং দেখেই চেঁচিয়ে উঠল, "ওরে বাবা রে! আমার স্বামীটা তো দেখছি একটা রাক্ষুসীকে বিয়ে করে ঘরে এনেছে! বুড়িটা দেখতে কী বিশ্রী! তাহলে ওর সাথেই গোপনে কথা বলে প্রতিদিন? " 

তার চিৎকারে প্রতিবেশী এক বৃদ্ধা এসে আয়নাটা দেখে নাক সিঁটকে বলল, "আরে না, এটা তো একটা পুরনো গাধা! দেখছ না চামড়া কেমন ঝুলে গেছে!"

শিক্ষা: আমরা জগতকে সেভাবেই দেখি, যেভাবে আমাদের ভেতরটা গঠিত। আপনার চোখের চশমাটা যদি রঙিন হয়, তবে পৃথিবীটাও রঙিন দেখাবে। 

বিষয় : কৌতুক ফইরা'র কৌতুক

কাল মহাকাল

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গাধা ও আয়না

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

এক চাষি মেলা থেকে একটা আয়না কিনে এনে ঘরে লুকিয়ে রাখলো। সে বা তার গ্রামের কেউ আগে কখনো আয়না দেখেনি। সে যখন আয়নায় নিজের মুখ দেখল, সে ভাবল এটা তার বাবার ছবি। সে প্রতিদিন লুকিয়ে আয়না বের করে আর বলে, "ও বাবা, তুমি কেমন আছ?" 

তার বউ এই কাহিনি দেখে আর আশ্চর্য হয়। একদিন কৃষক যখন বাড়ির বাইরে গেল , তার বউ সন্দেহবশত আয়নাটা খুঁজে বের করল এবং দেখেই চেঁচিয়ে উঠল, "ওরে বাবা রে! আমার স্বামীটা তো দেখছি একটা রাক্ষুসীকে বিয়ে করে ঘরে এনেছে! বুড়িটা দেখতে কী বিশ্রী! তাহলে ওর সাথেই গোপনে কথা বলে প্রতিদিন? " 

তার চিৎকারে প্রতিবেশী এক বৃদ্ধা এসে আয়নাটা দেখে নাক সিঁটকে বলল, "আরে না, এটা তো একটা পুরনো গাধা! দেখছ না চামড়া কেমন ঝুলে গেছে!"

শিক্ষা: আমরা জগতকে সেভাবেই দেখি, যেভাবে আমাদের ভেতরটা গঠিত। আপনার চোখের চশমাটা যদি রঙিন হয়, তবে পৃথিবীটাও রঙিন দেখাবে। 

কাল মহাকাল

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সম্পাদক আলী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত