সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 রাজনীতিরাজনীতি

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সংলাপের তাগিদ জাতীয় পার্টির

প্রধানমন্ত্রীর ও তারেক রহমানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন আনিসুল ইসলাম মাহমুদ; এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে ব্যাপক প্রস্তুতি।

 প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সংলাপের তাগিদ জাতীয় পার্টির
ছবি -সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করে সংলাপ, সহনশীলতা ও অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রোববার সকালে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই বার্তাটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জাতীয় বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করেই দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”

সভায় স্বাগত বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে জাতীয় পার্টি সব সময় সোচ্চার। তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ এখন সংঘাতহীন সুশাসন এবং জনকল্যাণমুখী রাজনীতি প্রত্যাশা করে। জাতীয় পার্টি সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ।

সভায় আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর ও উপজেলাসহ সব সাংগঠনিক ইউনিটে বিশেষ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন মহাসচিব। এছাড়া এরশাদের রাজনৈতিক অবদান ও উন্নয়ন কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রেসিডিয়াম সভায় দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় নেতারা জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর জোর দেন। এ সময় নতুন সদস্য সংগ্রহ, তরুণ নেতৃত্বকে রাজনীতিতে উৎসাহিত করা এবং জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিষয় : আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সংলাপের তাগিদ জাতীয় পার্টির
0:00 0:00
1.0x
কাল মহাকাল

সোমবার, ০৬ জুলাই ২০২৬

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সংলাপের তাগিদ জাতীয় পার্টির

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি পরিহার করে সংলাপ, সহনশীলতা ও অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রোববার সকালে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই বার্তাটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জাতীয় বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করেই দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।”

সভায় স্বাগত বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে জাতীয় পার্টি সব সময় সোচ্চার। তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ এখন সংঘাতহীন সুশাসন এবং জনকল্যাণমুখী রাজনীতি প্রত্যাশা করে। জাতীয় পার্টি সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ।

সভায় আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর ও উপজেলাসহ সব সাংগঠনিক ইউনিটে বিশেষ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন মহাসচিব। এছাড়া এরশাদের রাজনৈতিক অবদান ও উন্নয়ন কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রেসিডিয়াম সভায় দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় নেতারা জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর জোর দেন। এ সময় নতুন সদস্য সংগ্রহ, তরুণ নেতৃত্বকে রাজনীতিতে উৎসাহিত করা এবং জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত