সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পের ঠাঁই হল ঢাকার চিড়িয়াখানায়

প্রাণিসম্পদের ইতিহাসে এক ব্যতিক্রমী সংযোজন। গোলাপি আভার এই বিরল প্রাণীটিকে দেখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পের ঠাঁই হল ঢাকার চিড়িয়াখানায়
ছবি -সংগৃহীত

বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে আজ এক অনন্য ঘটনা যুক্ত হলো। রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থান হয়েছে অত্যন্ত বিরল প্রজাতির এক ‘অ্যালবিনো’ মহিষের যা ইতোমধ্যে অনলাইন দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প নামে খ্যাত।  প্রকৃতি যেন আপন খেয়ালে সাজিয়েছে এই প্রাণীটিকে, যার গাত্রবর্ণ প্রথাগত কালচে রঙের নয়, বরং অদ্ভুত সুন্দর গোলাপি আভার। বিরল এই মহিষটির আগমনে চিড়িয়াখানার সংগ্রহশালায় যুক্ত হলো নতুন এক মাত্রা।

প্রাণিবিজ্ঞানীদের মতে, প্রাণীটির শরীরে ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের ঘাটতি থাকায় এমন বৈশিষ্ট্যের দেখা মেলে। পৃথিবীব্যাপী এ ধরনের প্রাণী সচরাচর চোখে পড়ে না। পরিসংখ্যান বলছে, প্রায় ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটির ক্ষেত্রে এমন অ্যালবিনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাই কেবল কৌতূহলের নয়, বরং গবেষণা ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও এই মহিষটি এক অমূল্য সম্পদ।

এই বিরল প্রাণীকে নিরাপদ আবাসে রাখতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ শেড প্রস্তুত করেছে। সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার বিষয়টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া, মহিষটির আগের মালিক মনিরুজ্জামান যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। তাকে পশুর ন্যায্য মূল্য প্রদানের পাশাপাশি কোরবানির জন্য বিকল্প একটি গরুর ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

পুরো বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত করা হলে, তিনি বিরল এই প্রাণী সংরক্ষণের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখার নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে দেশের জীববৈচিত্র্য রক্ষায় চলমান কার্যক্রম আরও বেগবান করার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ আজ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও প্রাণিসম্পদ সংরক্ষণেও সমান গুরুত্ব দিচ্ছে। এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হল যে সরকারের লক্ষ্য কেবল অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন নয়, বরং মানুষ, প্রকৃতি ও প্রাণিসম্পদের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। এই অ্যালবিনো মহিষটি কেবল মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হবে না, বরং ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণায়ও এক নতুন দুয়ার খুলে দেবে বলে আমরা বিশ্বাস করি।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প albino buffalo Donald Trump

বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পের ঠাঁই হল ঢাকার চিড়িয়াখানায়
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পের ঠাঁই হল ঢাকার চিড়িয়াখানায়

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে আজ এক অনন্য ঘটনা যুক্ত হলো। রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থান হয়েছে অত্যন্ত বিরল প্রজাতির এক ‘অ্যালবিনো’ মহিষের যা ইতোমধ্যে অনলাইন দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প নামে খ্যাত।  প্রকৃতি যেন আপন খেয়ালে সাজিয়েছে এই প্রাণীটিকে, যার গাত্রবর্ণ প্রথাগত কালচে রঙের নয়, বরং অদ্ভুত সুন্দর গোলাপি আভার। বিরল এই মহিষটির আগমনে চিড়িয়াখানার সংগ্রহশালায় যুক্ত হলো নতুন এক মাত্রা।

প্রাণিবিজ্ঞানীদের মতে, প্রাণীটির শরীরে ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের ঘাটতি থাকায় এমন বৈশিষ্ট্যের দেখা মেলে। পৃথিবীব্যাপী এ ধরনের প্রাণী সচরাচর চোখে পড়ে না। পরিসংখ্যান বলছে, প্রায় ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটির ক্ষেত্রে এমন অ্যালবিনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাই কেবল কৌতূহলের নয়, বরং গবেষণা ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও এই মহিষটি এক অমূল্য সম্পদ।

এই বিরল প্রাণীকে নিরাপদ আবাসে রাখতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ শেড প্রস্তুত করেছে। সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার বিষয়টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া, মহিষটির আগের মালিক মনিরুজ্জামান যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। তাকে পশুর ন্যায্য মূল্য প্রদানের পাশাপাশি কোরবানির জন্য বিকল্প একটি গরুর ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

পুরো বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান অবগত করা হলে, তিনি বিরল এই প্রাণী সংরক্ষণের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখার নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে দেশের জীববৈচিত্র্য রক্ষায় চলমান কার্যক্রম আরও বেগবান করার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ আজ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও প্রাণিসম্পদ সংরক্ষণেও সমান গুরুত্ব দিচ্ছে। এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হল যে সরকারের লক্ষ্য কেবল অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন নয়, বরং মানুষ, প্রকৃতি ও প্রাণিসম্পদের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। এই অ্যালবিনো মহিষটি কেবল মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হবে না, বরং ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণায়ও এক নতুন দুয়ার খুলে দেবে বলে আমরা বিশ্বাস করি।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত