আইটি বিশ্ব
স্মার্টফোনের মেসেজিং দুনিয়ায় হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে এবার আইফোন ব্যবহারকারীদের জন্য এক দারুণ খবর নিয়ে এল এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি। ছবি, ভিডিওসহ নানা ধরনের মিডিয়া ফাইল শেয়ারিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে এক নতুন আপডেট, যা আইফোন ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হবে।
নতুন এই আপডেটে বদলে যাচ্ছে ফাইল শেয়ারিংয়ের পুরো প্রক্রিয়া। এখন থেকে চ্যাটের ‘প্লাস’ (+) বাটনে ট্যাপ করলেই ব্যবহারকারীরা নতুন এক ‘মিডিয়া অ্যাটাচমেন্ট শিট’ দেখতে পাবেন। এর ফলে কথোপকথনের মাঝপথে আর গ্যালারিতে হারিয়ে যেতে হবে না। স্ক্রিনের ওপরের দিকে ডকুমেন্ট, লোকেশনসহ বিভিন্ন অপশন থাকবে এবং নিচের দিকে দেখা যাবে সাম্প্রতিক তোলা ছবি বা ভিডিওর প্রিভিউ।
নতুন এই ডিজাইনের সবচেয়ে বড় সুবিধা হলো এর ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস। আগে কোনো ফাইল পাঠাতে গেলে পুরো গ্যালারি খুলে দীর্ঘ সময় ধরে খুঁজতে হতো। এখন ৪×৪ গ্রিড আকারে সাম্প্রতিক ফাইলগুলো চোখের সামনেই ভেসে উঠবে, ফলে প্রয়োজনীয় ছবিটি দ্রুত বাছাই করা সম্ভব হবে। বিশেষ করে যারা নিয়মিত ছবি বা ভিডিও শেয়ার করেন, তাদের জন্য এই ফিচারটি আশীর্বাদ হয়ে আসবে। সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, ফাইল শেয়ারিংয়ের সময়ও চ্যাট স্ক্রিনটি ব্যাকগ্রাউন্ডে দৃশ্যমান থাকবে, যার ফলে কথোপকথনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।
অ্যাপের আইওএস সংস্করণ ২৬.১৯.৭৫-এ প্রথম এই সুবিধা নজরে এসেছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সীমিত সংখ্যক আইফোন ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পারফরম্যান্স ও স্থিতিশীলতা যাচাই শেষে পর্যায়ক্রমে সব আইওএস ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে। তাই আপনার ফোনে যদি এখনো ফিচারটি না এসে থাকে, তবে অ্যাপল স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি আপডেট করে কিছুদিন অপেক্ষা করতে পারেন। ধীরে ধীরে সবার জন্য এই আপডেট উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।
বিষয় : আইফোন হোয়াটসঅ্যাপ নতুন আপডেট
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬