জাতীয়
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আইইবি শুধু একটি পেশাজীবী সংগঠন নয়, বরং এটি দেশের অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি মনে করেন, প্রকৌশলীদের ওপর এখন জনগণের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে, যা পূরণে তাদের আরও নিবেদিতপ্রাণ হতে হবে।
দেশের ইতিহাসের বিভিন্ন বাঁক পরিবর্তনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, আমরা গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য দীর্ঘ লড়াই করেছি। আজ গণঅভ্যুত্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে যে নতুন বোধের জন্ম হয়েছে, তাকে কাজে লাগিয়েই আমাদের আগামীর পথ চলতে হবে। প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ বিনির্মাণে নতুন উদ্যমে কাজ শুরু করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এমপি সানজিদা ইসলাম (তুলি), মঈনুল ইসলাম খান (শান্ত) এবং মো. আশরাফ উদ্দিন (বকুল)-কে সংবর্ধনা প্রদান করা হয়।
2.png)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬