আন্তর্জাতিক
আসন্ন ঈদ উল আযহার আগে পশ্চিমবঙ্গ সরকারের গত ১৩ মে জারি করা বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। তবে বৃহস্পতিবার (২০ মে) হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দিয়ে সরকারের সিদ্ধান্তকেই বহাল রেখেছেন। আদালতের রায়ে বলা হয়েছে, জনপরিসরে বা উন্মুক্ত স্থানে কোনো প্রাণী জবাই করা যাবে না; এটি এখন থেকে কঠোরভাবে নিষিদ্ধ।
বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, কোরবানি ইসলামের একটি ধর্মীয় রীতি হলেও, জনপরিসরে পশু জবাই করা এর অবিচ্ছেদ্য অংশ নয়। এটি ইসলামি শরিয়তে বাধ্যতামূলক কোনো কর্মকাণ্ডও নয়। জনস্বার্থ ও পরিবেশগত সচেতনতার কথা মাথায় রেখেই আদালত এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নবনির্বাচিত বিজেপি সরকারের এই সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও, হাইকোর্টের এই রায়ে সরকারের আইনগত অবস্থান আরও পোক্ত হলো। জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার অজুহাতে আনা এই নিয়ম এখন থেকে রাজ্যজুড়ে কঠোরভাবে পালনের নির্দেশ রয়েছে। এতে ঈদ উল আযহার পশু কোরবানি নিয়ে নতুন এক আইনি ও সামাজিক প্রেক্ষাপট তৈরি হলো।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬