২৩ মে ২০২৬, ০৯:২৩ পিএম
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক বিস্ফোরণের আতঙ্ক, ৪০ হাজার মানুষের এলাকা ছাড়ার নির্দেশ
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আতঙ্ক শুক্রবার রাত নাগাদ চূড়ান্ত রূপ নেয়। জিকেএন অ্যারোস্পেসের একটি কারখানায় ৩৪ হাজার গ্যালন ধারণক্ষমতার একটি ট্যাংকে থাকা দাহ্য পদার্থ 'মিথাইল মেথাক্রাইলেট' থেকে বাষ্প নির্গত হতে দেখলে কর্তৃপক্ষ সতর্ক হয়। প্লাস্টিক তৈরির এই উপাদানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি এলাকাটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ট্যাংকটি নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো বিষাক্ত গ্যাস বা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেনি, তবে ট্যাংকটি যেকোনো মুহূর্তেই বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটলে তার প্রভাব ভয়াবহ হতে পারে ভেবেই তড়িঘড়ি করে এলাকা খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা জারির পর থেকেই গার্ডেন গ্রোভের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। নিজেদের জানমাল নিয়ে তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে, তবে ঝুঁকি না কমা পর্যন্ত বাসিন্দাদের নিজ নিজ এলাকায় ফিরতে নিষেধ করা হয়েছে। বড় ধরনের বিপর্যয় এড়াতে উদ্ধারকারী দল ও দমকল বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে বিপুল ব্যবধানে পর্যুদস্ত হওয়ার পর এক নাটকীয় মোড় নিয়েছে রাজ্যের রাজনীতি। প্রথা অনুযায়ী পরাজয়ের পর পদত্যাগ করার কথা থাকলেও, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। দলের প্রভাবশালী নেতা ডেরেক ও'ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি হুঙ্কার দিয়ে বলেন,
"আমরা পরাজিত হইনি। আমি পদত্যাগ করব না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।"
মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী ফলের পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। এমনকি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই নির্বাচনের ‘খলনায়ক’ হিসেবে অভিহিত করেছেন তিনি। পরাজয়ের কারণ অনুসন্ধানে তৃণমূল একটি 'ফ্যাক্ট ফাইন্ডিং মিশন' গঠন করবে বলেও জানান তিনি।
বিজেপির জয় বনাম তৃণমূলের অনড় অবস্থান
এবারের বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ঝুড়িতে গেছে মাত্র ৮০টি আসন। জনমতের এই প্রতিফলন সত্ত্বেও মমতার এমন অবস্থান পশ্চিমবঙ্গকে এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। সাধারণত নির্বাচনের ফল প্রকাশের পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা একটি গণতান্ত্রিক রীতিনীতি।
রাজ্যপালের ক্ষমতা ও সাংবিধানিক মারপ্যাঁচ
মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার দাবিতে অনড় থাকেন, তবে পরিস্থিতির ফয়সালা হবে ভারতের সংবিধান অনুযায়ী। সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুসারে, মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ রাজ্যপালের সন্তুষ্টি অনুযায়ী পদে বহাল থাকেন। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজ্যপাল চাইলেই হুট করে কাউকে বরখাস্ত করতে পারেন না; তাকে মন্ত্রিসভার পরামর্শ মেনে চলতে হয়।
কিন্তু কোনো মুখ্যমন্ত্রী যদি সংখ্যা গরিষ্ঠতা হারানোর পরও পদ ছাড়তে অস্বীকার করেন, তবে রাজ্যপাল বিধানসভায় আস্থা ভোটের ডাক দিতে পারেন। সেখানে ব্যর্থ হলে কিংবা কোনো পক্ষই সরকার গঠনে সক্ষম না হলে, সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুযায়ী 'রাষ্ট্রপতি শাসন' জারি করার পথ উন্মুক্ত হবে।
বিলুপ্তির পথে বর্তমান বিধানসভা
উল্লেখ্য যে, ২০২১ সালের ৪ মে শুরু হওয়া বর্তমান বিধানসভার মেয়াদ আগামী ৭ মে শেষ হতে যাচ্ছে। সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, পাঁচ বছর পূর্ণ হওয়ার পর বিদ্যমান বিধানসভা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ, আগামী দুদিন পর বর্তমান সরকারের আইনি ভিত্তি শেষ হবে। এরপর নতুন বিধায়কদের শপথ গ্রহণ এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়া বাধ্যতামূলক।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬