জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহে যাচ্ছেন। ব্যস্ততম এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেবেন সরকারপ্রধান।
সফরের শুরুতেই দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নে পৌঁছাবেন তিনি। সেখানে খাল পুনঃখনন কার্যক্রমের শুভসূচনা করবেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কাজের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক-বাংলোয় কিছুক্ষণ বিরতি নেবেন তিনি।
বিকেলের সূচিতে রয়েছে জাতীয় ও রাজনৈতিক কর্মসূচি। বেলা ৩টায় নজরুল মঞ্চে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী নজরুল অডিটোরিয়ামে যোগ দেবেন ময়মনসিংহের উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায়। দলের মাঠ পর্যায়ের নেতাদের সাথে বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের করণীয় নিয়ে মতবিনিময় করবেন তিনি। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় সড়কপথে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬