সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

দহগ্রাম সীমান্তে বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের অপচেষ্টা, বিজিবির বাধায় পিছু হঠল ভারতীয় বাহিনী

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বিএসএফ। দুই দফায় ভারতের অভ্যন্তরে খুঁটি স্থাপনের চেষ্টা চালালে বিজিবির কঠোর অবস্থানে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা।

দহগ্রাম সীমান্তে বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের অপচেষ্টা, বিজিবির বাধায় পিছু হঠল ভারতীয় বাহিনী
ছবি -সংগৃহীত

পাটগ্রামের দহগ্রাম সীমান্ত এলাকাটি কয়েক দিন ধরেই অস্থির করে তোলার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ১৮ মে প্রথম দফায় তারা ডিএএমপি ৬/১৬-এস সীমান্ত পিলারের অদূরে শূন্যরেখা থেকে ১০-২০ গজ ভারতের ভেতরে বাঁশের খুঁটি পোঁতার কাজ শুরু করে। সেবার বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। তবে সেই রেশ না কাটতেই গত বৃহস্পতিবার ২২ মে ফের একই এলাকার ডিএএমপি ৭/৩০-এস পিলারের কাছে খুঁটি স্থাপনের চেষ্টা চালায় তারা।

বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানালে বিএসএফ তাদের নির্মাণকাজ স্থগিত রাখতে বাধ্য হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওই সময় সীমান্তের দুই পাশেই উভয় বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনার পর ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে এলাকা ত্যাগ করলে উত্তেজনা প্রশমিত হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, সীমান্তে উত্তেজনা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমাধানই আমাদের লক্ষ্য। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বিষয় : বিএসএফ বিজিবি পাটগ্রামের দহগ্রাম সীমান্ত পিছু হঠল ভারতীয় বাহিনী সীমান্তে বাঁশের খুঁটি স্থাপন

দহগ্রাম সীমান্তে বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের অপচেষ্টা, বিজিবির বাধায় পিছু হঠল ভারতীয় বাহিনী
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

দহগ্রাম সীমান্তে বিএসএফের বাঁশের খুঁটি স্থাপনের অপচেষ্টা, বিজিবির বাধায় পিছু হঠল ভারতীয় বাহিনী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

পাটগ্রামের দহগ্রাম সীমান্ত এলাকাটি কয়েক দিন ধরেই অস্থির করে তোলার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ১৮ মে প্রথম দফায় তারা ডিএএমপি ৬/১৬-এস সীমান্ত পিলারের অদূরে শূন্যরেখা থেকে ১০-২০ গজ ভারতের ভেতরে বাঁশের খুঁটি পোঁতার কাজ শুরু করে। সেবার বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। তবে সেই রেশ না কাটতেই গত বৃহস্পতিবার ২২ মে ফের একই এলাকার ডিএএমপি ৭/৩০-এস পিলারের কাছে খুঁটি স্থাপনের চেষ্টা চালায় তারা।

বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানালে বিএসএফ তাদের নির্মাণকাজ স্থগিত রাখতে বাধ্য হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওই সময় সীমান্তের দুই পাশেই উভয় বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনার পর ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে এলাকা ত্যাগ করলে উত্তেজনা প্রশমিত হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, সীমান্তে উত্তেজনা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমাধানই আমাদের লক্ষ্য। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত