খেলা
গত রবিবার ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফের সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ। তবে বিষয়টি বুঝতে না পেরে মাঠ ছাড়তে গড়িমসি করেন এবং বদলি খেলোয়াড়ের বোর্ড নিয়ে বিভ্রান্তির জেরে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এই তারকা। সেই মুহূর্তটিই মূলত তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের জন্ম দেয়।
বুধবার সন্ধ্যায় সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব নেইমারের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন:নেইমারের ডান পায়ের কাফে ২ মিলিমিটারের একটি ‘এডিমা’ বা হালকা ফোলাভাব ধরা পড়েছে।বর্তমানে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টার’-এ ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সিবিএফের চিকিৎসকরাও তার ওপর নজর রাখছেন। আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার সময় নেইমার পুরোপুরি ফিট থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ডা. জোগাইব।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত দল ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে নেইমারের এই চোটের খবর কার্লো আনচেলত্তি এবং তার কোচিং স্টাফদের দারুণ চিন্তায় ফেলে দিয়েছিল। তাদের মূল ভয় ছিল, এই চোটের কারণে নেইমারের প্রাথমিক অনুশীলন ব্যাহত হয় কি না এবং ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে কি না। তবে চিকিৎসকদের আশ্বাসে আপাতত কিছুটা নিশ্চিন্ত কোচ আনচেলত্তি।
সামনের দিনগুলোতে নেইমারকে ক্লাব ফুটবলের কোনো ম্যাচে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। সান লরেঞ্জো, গ্রেমিও এবং দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে ম্যাচগুলোতে তিনি বিশ্রামে থাকবেন। নেইমারের ক্যারিয়ারের এটি চতুর্থ বিশ্বকাপ। বয়স ৩৪ পেরোলেও, তার ওপর যে দলের ভরসা অপরিসীম, তা আনচেলত্তির স্কোয়াড গঠনেই স্পষ্ট। এখন দেখার বিষয়, ২৭ মে ক্যাম্পে যোগ দেওয়ার পর কত দ্রুত তিনি মাঠের ছন্দে ফিরতে পারেন।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬