সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

নতুন রূপে পাসপোর্ট: ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

পাসপোর্টের পাতায় আসছে বড় ধরনের পরিবর্তন; রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীকে ফিরছে ফিলিস্তিন সংহতির বার্তা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক চেতনা।

নতুন রূপে পাসপোর্ট: ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি
ছবি -সংগৃহীত

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দদুটি। দীর্ঘ ছয় বছর পর বর্তমান বিএনপি সরকার এই শর্তটি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে পাসপোর্টের ভেতর থাকা জলছাপ ও ছবিগুলোতেও আসছে ব্যাপক পরিবর্তন, যা মূলত রাষ্ট্রের নতুন পরিচয় ও জাতীয় চেতনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের অটল অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে ই-পাসপোর্ট প্রবর্তনের সময় আওয়ামী লীগ সরকার পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এটি পুনর্বহালের দাবি জোরালো হয়। মন্ত্রণালয়ের নথিপত্র অনুযায়ী, ধাপে ধাপে নতুন পাসপোর্টে এই শর্তটি যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের এখনই কোনো পরিবর্তনের প্রয়োজন নেই; মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।

পাসপোর্টের ভেতরের সাজ সজ্জায় আনা হচ্ছে বড় ধরনের রদবদল। সরকারপ্রধানের অনুমোদনের অপেক্ষায় থাকা এই নতুন নকশায় জায়গা করে নিচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো—রংপুরে পুলিশি গুলিতে শহীদ শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার আইকনিক ছবিটি।

নতুন এই ই-পাসপোর্টে আরও যুক্ত হচ্ছে:

 ১। ঐতিহাসিক বঙ্গভবন ও আহসান মঞ্জিল।

 ২। জিআই পণ্য জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল ও জাতীয় মাছ ইলিশ।

 ৩। প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত ও নীলগিরি পর্বত।

৪। ঐতিহাসিক স্থান হিসেবে শালবন বিহার ও পানামনগরী।

রাষ্ট্রীয় প্রতীকের পুনর্বিন্যাসের অংশ হিসেবে বিগত সরকারের সময়ে যুক্ত হওয়া কিছু ছবি পাসপোর্টের পাতা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরের স্মৃতি, বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল এবং কিছু নির্দিষ্ট দলীয় প্রতীকের জলছাপ।

স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, সরকার রাষ্ট্রের প্রতীকী বিষয়গুলোকে নতুন করে সাজাতে কাজ করছে। পাসপোর্টের এই পরিবর্তন কেবল মুদ্রণশৈলীর বিষয় নয়, বরং এটি বর্তমান সরকারের রাষ্ট্রীয় আদর্শ ও জাতীয় চেতনারই একটি প্রতীকী রূপায়ন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিষয় : নতুন পাসপোর্ট পাসপোর্ট এর নতুন রুপ ইসরায়েল ব্যাতিত

নতুন রূপে পাসপোর্ট: ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

নতুন রূপে পাসপোর্ট: ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, যুক্ত হচ্ছে আবু সাঈদের ছবি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দদুটি। দীর্ঘ ছয় বছর পর বর্তমান বিএনপি সরকার এই শর্তটি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে পাসপোর্টের ভেতর থাকা জলছাপ ও ছবিগুলোতেও আসছে ব্যাপক পরিবর্তন, যা মূলত রাষ্ট্রের নতুন পরিচয় ও জাতীয় চেতনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের অটল অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে ই-পাসপোর্ট প্রবর্তনের সময় আওয়ামী লীগ সরকার পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এটি পুনর্বহালের দাবি জোরালো হয়। মন্ত্রণালয়ের নথিপত্র অনুযায়ী, ধাপে ধাপে নতুন পাসপোর্টে এই শর্তটি যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের এখনই কোনো পরিবর্তনের প্রয়োজন নেই; মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।

পাসপোর্টের ভেতরের সাজ সজ্জায় আনা হচ্ছে বড় ধরনের রদবদল। সরকারপ্রধানের অনুমোদনের অপেক্ষায় থাকা এই নতুন নকশায় জায়গা করে নিচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো—রংপুরে পুলিশি গুলিতে শহীদ শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার আইকনিক ছবিটি।

নতুন এই ই-পাসপোর্টে আরও যুক্ত হচ্ছে:

 ১। ঐতিহাসিক বঙ্গভবন ও আহসান মঞ্জিল।

 ২। জিআই পণ্য জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল ও জাতীয় মাছ ইলিশ।

 ৩। প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত ও নীলগিরি পর্বত।

৪। ঐতিহাসিক স্থান হিসেবে শালবন বিহার ও পানামনগরী।

রাষ্ট্রীয় প্রতীকের পুনর্বিন্যাসের অংশ হিসেবে বিগত সরকারের সময়ে যুক্ত হওয়া কিছু ছবি পাসপোর্টের পাতা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, ধানমন্ডির ৩২ নম্বরের স্মৃতি, বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল এবং কিছু নির্দিষ্ট দলীয় প্রতীকের জলছাপ।

স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, সরকার রাষ্ট্রের প্রতীকী বিষয়গুলোকে নতুন করে সাজাতে কাজ করছে। পাসপোর্টের এই পরিবর্তন কেবল মুদ্রণশৈলীর বিষয় নয়, বরং এটি বর্তমান সরকারের রাষ্ট্রীয় আদর্শ ও জাতীয় চেতনারই একটি প্রতীকী রূপায়ন বলে মনে করছেন বিশ্লেষকরা।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত