জাতীয়
চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে কার্যালয়ের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নরেন ধর ভারতীয় নাগরিক এবং তিনি ওই কার্যালয়ে সহকারী সিকিউরিটি (প্রটোকল) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
খুলশী থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে কার্যালয়ের ভেতর থেকে সাড়া না পেয়ে অন্যান্য সহকর্মীরা বিষয়টি বুঝতে পারেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধার পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরেন ধরের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনার পরপরই হাইকমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬