সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হবে আনসার ও ভিডিপি: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৪৬তম জাতীয় সমাবেশে তারেক রহমান; উপজেলা পর্যায়কে শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের ঘোষণা।

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হবে আনসার ও ভিডিপি: প্রধানমন্ত্রী
ছবি -সংগৃহীত

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সময়ের প্রয়োজনে একটি প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনসার ও ভিডিপির সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “নিজেদের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে এই বাহিনী সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবং সেবার মানসিকতায় এই বাহিনী আরও শক্তিশালী ও মানবিক হয়ে উঠবে।”

ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার সদস্যদের অর্জিত সাফল্যের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আনসার-ভিডিপির এই সাফল্য দেশের জন্য গর্বের। বাহিনীর শৃঙ্খল ও পেশাদারিত্ব ধরে রেখে কাজের পরিধি আরও বিস্তারের নির্দেশনা দেন তিনি।

বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উপজেলা পর্যায়ে আনসার ও ভিডিপির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমরা ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই প্রবিধানমালা বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা ও সেবামূলক কাজে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সমাবেশস্থল পরিদর্শন করে আনসার সদস্যদের কুচকাওয়াজ উপভোগ করেন এবং বাহিনীর বিভিন্ন স্তরের পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রীর বক্তব্য আনসার ভিডিপি সমাবেশ

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হবে আনসার ও ভিডিপি: প্রধানমন্ত্রী
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হবে আনসার ও ভিডিপি: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সময়ের প্রয়োজনে একটি প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনসার ও ভিডিপির সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “নিজেদের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে এই বাহিনী সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবং সেবার মানসিকতায় এই বাহিনী আরও শক্তিশালী ও মানবিক হয়ে উঠবে।”

ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আনসার সদস্যদের অর্জিত সাফল্যের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আনসার-ভিডিপির এই সাফল্য দেশের জন্য গর্বের। বাহিনীর শৃঙ্খল ও পেশাদারিত্ব ধরে রেখে কাজের পরিধি আরও বিস্তারের নির্দেশনা দেন তিনি।

বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “উপজেলা পর্যায়ে আনসার ও ভিডিপির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমরা ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি। এই প্রবিধানমালা বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা ও সেবামূলক কাজে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সমাবেশস্থল পরিদর্শন করে আনসার সদস্যদের কুচকাওয়াজ উপভোগ করেন এবং বাহিনীর বিভিন্ন স্তরের পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত