সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 খেলাখেলা

সিলেট টেস্ট: জয়ের দোরগোড়ায় বাংলাদেশ, শেষ দিনের অপেক্ষায়

জয়ের জন্য বাংলাদেশের দরকার আর তিন উইকেট, পাকিস্তানের শেষ আশা হয়ে টিকে আছেন মোহাম্মদ রিজওয়ান। চতুর্থ দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিকদের হাতে।

সিলেট টেস্ট: জয়ের দোরগোড়ায় বাংলাদেশ, শেষ দিনের অপেক্ষায়
ছবি -সংগৃহীত

সিলেটে জয়ের সুবাসটা যেন আরও তীব্র হলো চতুর্থ দিনের শেষ বেলায়। পাকিস্তানের সাত উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের পথে অপ্রতিহত বাংলাদেশ। দিনের শেষভাগে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং তোপে যখন ব্যাকফুটে সফরকারীরা, তখন পাকিস্তানের পরাজয় অনেকটা নিশ্চিত বলেই মনে হচ্ছিল। বিশেষ করে, সালমান আলী আঘার আউটের পরপরই ক্রিজে আসা হাসান আলিকে বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল। স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে হাসান সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। স্কোরবোর্ডে ৩০৪ রান তুলতেই যখন সপ্তম উইকেটের পতন হলো, তখন বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল।

তবে মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত আগলে রেখে লড়ে যাচ্ছেন। দিনের শেষ ১৬ বল কোনো অঘটন ছাড়াই পার করে দিয়েছেন তিনি ও সাজিদ খান। রিজওয়ান ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন, তার ইনিংসে রয়েছে ৮টি চারের মার। অন্যপ্রান্তে ৮ রানে ব্যাট করছেন সাজিদ। ৩১৬ রান নিয়ে দিন শেষ করা পাকিস্তানের সামনে এখন পাহাড়সম লক্ষ্য। হাতে থাকা তিন উইকেট নিয়ে পঞ্চম দিনে তাদের যে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তা এক প্রকার অসম্ভব বললেই চলে।

দিনজুড়ে বাংলাদেশের বোলারদের দাপট ছিল স্পষ্ট। বিশেষ করে তাইজুল ইসলাম ছিলেন একাই একশ। ১শ ১৩ রান খরচায় তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া রানা শিকার করেছেন ২ উইকেট এবং মিরাজ পেয়েছেন ১টি। পঞ্চম দিনে পাকিস্তানের শেষ তিন উইকেট তুলে নিতে পারলেই সিলেট টেস্টে বাংলাদেশের জয় নিশ্চিত হবে। এখন দেখার বিষয়, রিজওয়ান কতক্ষণ একাই লড়াই চালিয়ে যেতে পারেন, নাকি শেষ দিনে বাংলাদেশের বোলারদের তোপে দ্রুতই গুটিয়ে যায় সফরকারীরা।

বিষয় : সিলেট টেস্ট ২০২৬ বাংলাদেশ বনাম পাকিস্তান তাইজুল ইসলামের বোলিং মোহাম্মদ রিজওয়ান ব্যাটিং টেস্ট ক্রিকেট আপডেট বাংলাদেশ ক্রিকেট জয়

সিলেট টেস্ট: জয়ের দোরগোড়ায় বাংলাদেশ, শেষ দিনের অপেক্ষায়
0:00 0:00
1.0x
কাল মহাকাল

শনিবার, ৩০ মে ২০২৬

সিলেট টেস্ট: জয়ের দোরগোড়ায় বাংলাদেশ, শেষ দিনের অপেক্ষায়

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সিলেটে জয়ের সুবাসটা যেন আরও তীব্র হলো চতুর্থ দিনের শেষ বেলায়। পাকিস্তানের সাত উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের পথে অপ্রতিহত বাংলাদেশ। দিনের শেষভাগে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং তোপে যখন ব্যাকফুটে সফরকারীরা, তখন পাকিস্তানের পরাজয় অনেকটা নিশ্চিত বলেই মনে হচ্ছিল। বিশেষ করে, সালমান আলী আঘার আউটের পরপরই ক্রিজে আসা হাসান আলিকে বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল। স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে হাসান সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। স্কোরবোর্ডে ৩০৪ রান তুলতেই যখন সপ্তম উইকেটের পতন হলো, তখন বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল।

তবে মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত আগলে রেখে লড়ে যাচ্ছেন। দিনের শেষ ১৬ বল কোনো অঘটন ছাড়াই পার করে দিয়েছেন তিনি ও সাজিদ খান। রিজওয়ান ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন, তার ইনিংসে রয়েছে ৮টি চারের মার। অন্যপ্রান্তে ৮ রানে ব্যাট করছেন সাজিদ। ৩১৬ রান নিয়ে দিন শেষ করা পাকিস্তানের সামনে এখন পাহাড়সম লক্ষ্য। হাতে থাকা তিন উইকেট নিয়ে পঞ্চম দিনে তাদের যে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তা এক প্রকার অসম্ভব বললেই চলে।

দিনজুড়ে বাংলাদেশের বোলারদের দাপট ছিল স্পষ্ট। বিশেষ করে তাইজুল ইসলাম ছিলেন একাই একশ। ১শ ১৩ রান খরচায় তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া রানা শিকার করেছেন ২ উইকেট এবং মিরাজ পেয়েছেন ১টি। পঞ্চম দিনে পাকিস্তানের শেষ তিন উইকেট তুলে নিতে পারলেই সিলেট টেস্টে বাংলাদেশের জয় নিশ্চিত হবে। এখন দেখার বিষয়, রিজওয়ান কতক্ষণ একাই লড়াই চালিয়ে যেতে পারেন, নাকি শেষ দিনে বাংলাদেশের বোলারদের তোপে দ্রুতই গুটিয়ে যায় সফরকারীরা।

কাল মহাকাল

সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত