খেলা
ফুটবল দুনিয়ার গত কয়েক মাসের সবচেয়ে বড় জল্পনা-কল্পনার অবসান ঘটল অবশেষে। সমস্ত চোট-আঘাত, দীর্ঘ অস্ত্রোপচার আর মাঠের বাইরের গুঞ্জনকে পেছনে ফেলে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। রিও দে জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনে বিশ্বজয়ের অভিযানে যাওয়ার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড যখন নেইমারের নাম উচ্চারণ করেন, তখন উপস্থিত ফুটবল অনুরাগী ও সাংবাদিকদের করতালিতে মুখর হয়ে ওঠে গোটা মিলনায়তন।
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলের রাডারের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফিটনেস ও ফর্মের ঘাটতি থাকায় গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাকে দলের বাইরে রেখেছিলেন আনচেলত্তি। তবে সৌদির অধ্যায় চুকিয়ে চলতি বছরের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই চেনা আঙিনায় নিজেকে নতুন করে প্রমাণ করেন নেইমার। আর তাতেই খুলে যায় বিশ্বকাপের দরজা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে এবার নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামবেন ১২৮ ম্যাচে ৭৯ গোল করা ব্রাজিলের ইতিহাসের এই সর্বোচ্চ গোলদাতা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বহুল কাঙ্ক্ষিত হেক্সা মিশন। গ্রুপ ‘সি’তে লাতিন আমেরিকার এই পরাশক্তির বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
ঘোষিত এই স্কোয়াডে গোলরক্ষক পজিশনে লিভারপুলের আলিসন ও ফেনারবাচের এদেরসনের সঙ্গে আছেন গ্রেমিওর ওয়েভারতন। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর অ্যালেক্স সান্দ্রো, জুভেন্টাসের ব্রেমার, ফ্ল্যামেঙ্গোর দানিলো, জেনিতের দগলাস সান্তোস, আর্সেনালের গ্যাব্রিয়েল, আল-আহলির রজার ইবানেজ, ফ্ল্যামেঙ্গোর লিও পেরেইরা, পিএসজির মার্কিনিওস এবং রোমার ওয়েসলি। মাঝমাঠে কোচের ভরসা নিউক্যাসলের ব্রুনো গিমারেস, ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো, বোতাফোগোর দানিলো, আল-ইত্তিহাদের ফাবিনিও এবং ফ্ল্যামেঙ্গোর লুকাস পাকেতা। আর আক্রমণভাগে সান্তোসের নেইমারের সঙ্গী হচ্ছেন লিওঁ-র এনদ্রিক, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো, জেনিতের লুইস এনরিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের মাথেউস কুনিয়া, বার্সেলোনার রাফিনিয়া, বোর্নমাউথের রায়ান এবং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬