জাতীয়
আসন্ন ১১ জুন জাতীয় সংসদে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার এক বিশাল বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে এক নীতি-নির্ধারণী বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বর্তমান অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার বাড়ছে প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা।
এনবিআর সূত্রে জানা গেছে, সামাজিক বৈষম্য কমাতে এবং উচ্চবিত্তদের করের আওতায় আরও কঠোরভাবে আনতে সম্পদ কর চালুর পরিকল্পনা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই করের প্রভাব যেন সাধারণ বা নির্দিষ্ট আয়ের মানুষের ওপর না পড়ে। অন্যদিকে, সাধারণ করদাতাদের স্বস্তি দিতে বর্তমানের সাড়ে ৩ লাখ টাকার করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। ব্যাংক আমানতের ক্ষেত্রেও খুশির খবর থাকছে; ৫ লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সুবিধা পেতে যাচ্ছেন সঞ্চয়কারীরা।
পরিবহন খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এবারই প্রথম মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের চিন্তা করা হচ্ছে। মোটরসাইকেলের ক্ষেত্রে ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বার্ষিক কর গুনতে হতে পারে। তবে বিলাসবহুল জীবনযাত্রায় লাগাম টানতে ৩,৫০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার গাড়ির অগ্রিম আয়কর বর্তমানের ২ লাখ টাকা থেকে বাড়িয়ে এক লাফে ১০ লাখ টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৫০০ সিসি পর্যন্ত সাধারণ ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বিদ্যমান কর অপরিবর্তিত থাকছে।
বৈঠকে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ফলে আসন্ন বাজেটে তামাকজাত পণ্য ও বিদেশি মদের দাম আরও বাড়তে পারে। একই সঙ্গে বর্তমানের জ্বালানি সংকট মোকাবিলায় এবং পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার। করের হার বৃদ্ধি না করে বরং করের আওতা বাড়িয়ে রাষ্ট্রীয় কোষাগার মজবুত করাই এখন সরকারের মূল লক্ষ্য।
বিষয় : #বাজেট২০২৬-২৭ #আয়কর_সীমা #এনবিআর
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬