জাতীয়
আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোরবানির পশুর হাটে সব ধরনের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিশেষ করে পশুর হাটে শৃঙ্খলা ফেরাতে নিয়োজিত থাকবে আনসার সদস্য এবং যেকোনো অভিযোগ জানাতে চালু করা হয়েছে বিশেষ হটলাইন।
হটলাইন নম্বর: ১৬৬১১৩
রাজধানীর সার্বিক প্রস্তুতি তুলে ধরে মন্ত্রী জানান, এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি অস্থায়ী পশুর হাট বসবে। ঈদের সাত দিন আগে ও পরে পুলিশ হেডকোয়ার্টারে ২৪ ঘণ্টা মনিটরিং সেল কার্যকর থাকবে, যা সরাসরি মাঠপর্যায়ের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। এছাড়া কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য সরকারি উদ্যোগে ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ এড়াতে এবং উৎসবের আমেজ বজায় রাখতে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়েও স্বস্তি প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, বিজিএমইএ ও বিকেএমইএ কর্তৃপক্ষ ঈদের আগেই শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে বরাবরের মতো এবারও শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ও চাঁদাবাজি নিয়ে বিরোধীদলীয় নেতার করা দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। সুনির্দিষ্ট তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে দেশজুড়ে মাদক, অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে, যার অগ্রগতি প্রতিবেদন নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬