আন্তর্জাতিক
জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নিজেদের সুদৃঢ় অবস্থানের কথা আবারও বিশ্বদরবারে তুলে ধরেছে বাংলাদেশ। সোমবার (১১ মে) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সফররত যুক্তরাষ্ট্রের ‘আর্মি ওয়ার কলেজ’ প্রতিনিধিদলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার। এই আদর্শিক ভিত্তির ওপর দাঁড়িয়েই দীর্ঘ সময় ধরে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের এক অবিচ্ছেদ্য ও বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতবিক্ষুব্ধ ও প্রতিকূল জনপদে বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত পেশাদারিত্ব, সাহস ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছেন।
বৈঠকে রাষ্ট্রদূত প্রতিনিধিদলকে স্থায়ী মিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের মতো বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের এই অগ্রযাত্রা ও ঐতিহ্যকে আরও সুসংহত করতে নিরলস কাজ করছে মিশন।
বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী গুরুত্বারোপ করেন যে, সমসাময়িক যেকোনো বৈশ্বিক সংকট নিরসনে সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং ঐকমত্যের কোনো বিকল্প নেই। তিনি বিশ্বাস করেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার মাধ্যমেই বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বিষয় : বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষা মিশন SDG
2.png)
শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬