সম্পাদকঃ  ফখরুল ইসলাম রাজীব 
প্রকাশকঃ এম কে আই কানন খান

 জাতীয়জাতীয়

বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা কেন চলছে, ব্যাখ্যা শিক্ষা বোর্ডের

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও অধিকাংশ পরীক্ষাকেন্দ্র সচল থাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে নেওয়া হচ্ছে। তবে কোনো এলাকায় পরিস্থিতির অবনতি হলে জেলা প্রশাসক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা কেন চলছে, ব্যাখ্যা শিক্ষা বোর্ডের
ছবি -সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিরাজ করলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির ভাষ্য, স্থানীয় প্রশাসনের মূল্যায়ন ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী একই প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হলেও অন্য শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে বলে স্থানীয় প্রশাসন প্রতিবেদন দিয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের শিক্ষার্থীরা যাতায়াতে সাময়িক সমস্যার মুখে পড়লেও স্থানীয় প্রশাসনের সহায়তায় তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মতে, ১২ লাখের বেশি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম, ফল প্রকাশের সময়সূচি এবং পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে ঘন ঘন পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়।

তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে বা পরীক্ষা গ্রহণ গুরুতরভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয় : এইচএসসি পরীক্ষা

কাল মহাকাল

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যার মধ্যেও এইচএসসি পরীক্ষা কেন চলছে, ব্যাখ্যা শিক্ষা বোর্ডের

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত