হরমুজ প্রণালীতে উত্তেজনা নতুন করে বেড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে। ‘এপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’ নামের জাহাজ দুটিকে ইরানের উপকূলে নেওয়া হয়েছে। আইআরজিসি বলেছে, এই জলপথে নিরাপত্তা বিঘ্নিত হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এর আগে ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এবং বিবিসি জানায়, আজ সকালে ওই এলাকায় দুটি জাহাজ ও আরও একটি নৌযান হামলার শিকার হয়। ইরানি সূত্রে তৃতীয় জাহাজটির নাম ‘ইউফোরিয়া’ বলা হয়েছে। জাহাজটি ইরানের উপকূলের কাছাকাছি আটকা পড়ে বলে দাবি করা হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের কাছ থেকে একটি সমন্বিত প্রস্তাবের অপেক্ষায় তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের অনুরোধে। তবে একই সময়ে মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ চালিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।
অন্যদিকে, কূটনৈতিক তৎপরতাও চলছে। আগামীকাল ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠকে বসতে পারেন। সেখানে লেবানন এক মাসের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব তুলবে বলে জানা গেছে। বর্তমানে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রবিবার।
এ পরিস্থিতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার লেবাননকে হিজবুল্লাহর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লেবাননের ভূখণ্ডে গড়ে ওঠা সশস্ত্র কাঠামোর বিরুদ্ধে একসঙ্গে কাজ করা দরকার।
বিষয় : মধ্যপ্রাচ্য হরমুজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬